সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নোয়াখালী জেলা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:১৬ AM

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) বাস্তবায়নে নোয়াখালীর মাইজদীতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন। উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফ মাহমুদ।

অভিযান চলাকালে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পাবলিক প্লেস ও অন্যান্য স্থানে সাইনেজ-স্টিকার স্থাপন, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ এবং জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভ্রাম্যমাণ আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close