শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বৈদ্যুতিক তার ছিঁড়ে নারী নিহত, শিশুসহ আহত ২
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:৫৪ পিএম

সাভারের আশুলিয়ায় সড়কের মাঝে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দু’জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার পিয়াংকা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মায়া (৩৩)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সোহেনপুর এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী। আহতরা হলেন— উজ্জ্বল-মায়া দম্পতির ছেলে মাহিন (৬) এবং পাশের পিয়াংকা গার্মেন্টসের সিকিউরিটি গার্ড আক্তারুজ্জামান (৬০)।

স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার পর রাত ৮টার দিকে হঠাৎ বিদ্যুৎ আসে। কিছুক্ষণ পর বিকট শব্দ হয়ে সড়কের মাঝে তার ছিঁড়ে পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়া, তার শিশু সন্তান ও বৃদ্ধ সিকিউরিটি গার্ড গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিনিয়র কাস্টমার কেয়ার অফিসার কল্লোল রায় বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মায়াকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।”

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close