মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০:০২ পিএম আপডেট: ২৮.০৮.২০২৫ ১০:১৬ PM

সম্প্রতি চট্টগ্রামের ফয়’স লেক রিসোর্টে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং কিষোয়ান গ্রুপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সহযোগিতামূলক চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক কমপ্লেক্সে আগত দর্শনার্থীরা কিষোয়ান গ্রুপের জনপ্রিয় স্ন্যাকস ও কিষোয়ান গুঁড়া মসলায় তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার উপভোগ করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অনুপ কুমার সরকার বলেন, দেশের অন্যতম পর্যটন স্পট ফয়’স লেক কমপ্লেক্সে এখন থেকে দর্শনার্থীদের জন্য আরও বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের অভিজ্ঞতা তৈরি হলো, যা তাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শহিদুল ইসলাম বলেন, এই ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে ভোক্তাদের কাছে আরও সহজে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। এটি আমাদের ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভোক্তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

এই সমঝোতা চুক্তি উভয় প্রতিষ্ঠানের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:   কনকর্ড   এন্টারটেইনমেন্ট   কোম্পানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close