বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় শীর্ষ নৌ-ডাকাত রিপনসহ গ্রেপ্তার ৩
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০:২৩ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় নয়ন–পিয়াস–রিপন বাহিনীর প্রধান রিপন সরকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলেন— রিপন সরকার (৪৫), মো. হারুন মেম্বার (৫০) এবং জামিল উদ্দিন মাসুম (৪০)। তারা গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১১-এর অপারেশন অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রথমে ২৭ আগস্ট রাত আড়াইটার দিকে রাজধানীর মতিঝিল এলাকার গাংচিল হোটেল থেকে মো. হারুন মেম্বারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে জামিল উদ্দিন মাসুমকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে গাজীপুরের তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাহিনীর প্রধান রিপন সরকারকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চারটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, রিপনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানায় অন্তত ২৩টি মামলা রয়েছে।

গত ২৫ আগস্ট বিকেল ৫টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালায় নয়ন–পিয়াস–রিপন বাহিনীর প্রায় ৩০–৪০ জন সশস্ত্র সদস্য। তারা ট্রলারযোগে এসে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী গোলাগুলিতে উভয় পক্ষ থেকে শতাধিক গুলি বিনিময় হয়। পরে পুলিশের প্রতিরোধে টিকতে না পেরে ডাকাতরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই বাহিনীর সদস্যরা মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, নৌযানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের ভয়ে শতাধিক পরিবার গ্রাম ছেড়ে পালিয়েছিল। এ পরিস্থিতিতে পুলিশ জামালপুর গ্রামে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে।

হামলার ঘটনায় পুলিশের এসআই সৈয়দ আজহারুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   পুলিশ   ক্যাম্প   হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close