শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাজের ফাঁকে ঝিমুনি? জেনে নিন মুক্তির উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:১৬ পিএম আপডেট: ২৮.০৮.২০২৫ ১:২০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অফিসে কাজ করতে গিয়ে বা ক্লাসে বসে অনেকেরই চোখ ভারী হয়ে আসে, মনোযোগ নষ্ট হয়, এমনকি বারবার ভুলও হয়। সাধারণত অনেকে মনে করেন এটি কেবল রাতের ঘুম কম হওয়ার কারণে ঘটে। তবে গবেষণায় দেখা গেছে, খাবারের ধরন ও জীবনধারাও দিনের বেলা ঘুম ঘুম ভাবের অন্যতম কারণ।

দিনের বেলায় ঘুমের প্রধান কারণ

১. খাবারের ধরন– অতিরিক্ত পরিমাণে ভাজা, মিষ্টি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়ার ফলে রক্তে শর্করার ওঠানামা হয়, যা শরীরকে ক্লান্ত করে তোলে। 

২. অনিয়মিত ঘুম, কম শরীরচর্চা এবং দীর্ঘক্ষণ বসে কাজ করার অভ্যাস দিনের বেলায়  ঝিমুনি বাড়ায়। 

৩. ডিহাইড্রেশন–পর্যাপ্ত পানি না খেলে শরীর ক্লান্ত হয় এবং চোখে ঘুম ঘুম লাগে।

বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার দিনের বেলায় অলসতা বাড়ায়। যেমন, পরিশোধিত কার্বোহাইড্রেট বা পাস্তা, পিৎজা, রুটি, ময়দার তৈরি খাবার। মিষ্টি ও সফট ড্রিংকস হঠাৎ এনার্জি দিলেও পরে রক্তে শর্করা কমিয়ে ক্লান্তি আনে। ভাজাপোড়া জাতীয় খাবার হজম হতে সময় নেয়, পেট ভারী করে তোলে এবং ঘুম আনে। আচার বা অতিরিক্ত নোনতা খাবার শরীরকে ডিহাইড্রেট করে ক্লান্তি বাড়ায়। ট্রিপটোফ্যানযুক্ত খাবার যেমন ওটস, বাদাম, টোফু, কলা, অ্যাভোকাডো রাতে ভালো হলেও দিনে খেলে ঘুম বাড়াতে পারে। 

অফিস, ক্লাস বা কাজের সময় ঘুমিয়ে পড়া শুধু উৎপাদনশীলতাই কমায় না, গবেষণায় দেখা গেছে এটি দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্থূলতা এমনকী অকাল মৃত্যুর ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত। তাই এসব থেকে মুক্তি পেতে সুষম খাদ্য গ্রহণ করুন। যেমন ভাজা, মিষ্টি ও পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়া কমান। পর্যাপ্ত পানি পান করুন। দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন। শরীরচর্চা করুন, প্রতিদিন অল্প হাঁটা বা ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায়। স্মার্ট স্ন্যাকস বেছে নিন। বাদাম, ফল বা দই দিনের ক্লান্তি কমাতে সহায়ক। রাতের ঘুম নিয়মিত করুন। প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমান।

দিনের বেলায় ঘুম ঘুম ভাব একটি সাধারণ সমস্যা হলেও এর পেছনে খাবার এবং জীবনধারার বড় ভূমিকা আছে। কিছু খাবার এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান, ব্যায়াম ও নিয়মিত ঘুম আপনাকে দিনের সময় সতেজ রাখবে এবং দিনের বেলার ঝিমুনি থেকে মুক্তি দেবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঝিমুনি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close