বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● স্কুলের পাশে ২৫ দিন ধরে গ্যাস লিকেজ      ● সাইবার নিরাপত্তা নিয়ে পুতিনের জরুরি বৈঠক      ● ইরানকে কঠিন শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের      ● মোজার ওপর মাসেহ করার বিধান, কতক্ষণ পর্যন্ত বৈধ?      ● হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩২৭      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩২১      ● হরিমন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে ডিআইজি      ● সয়াবিন তেলের ১৯৩ নমুনায় ক্ষতিকর ধাতু মেলেনি: শিল্পমন্ত্রী      ● কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে নেপালের হিমালয়ান এয়ারলাইন্স      ● ঋণের বদলে সরাসরি বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার      
এইডস টিকা তৈরির পথে রাশিয়া
হেলথ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে প্রথম টিকা আনার উদ্যোগ নিয়েছে রাশিয়া। সফল হলে এটিই হবে বিশ্বের প্রথম কার্যকর এইডস টিকা।

রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, সরকারি গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করেছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আসতে পারে এই টিকা।

গামালিয়া সেন্টারের মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানান, সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এই টিকা তৈরি হবে। প্রচলিত টিকার মতো মৃত বা দুর্বল জীবাণু নয়, বরং বিশেষ প্রোটিন ব্যবহার করা হবে, যা শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। 

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে অ্যান্টিজেন তৈরির কাজ শুরু করেছি। আশা করছি দুই বছরেরও কম সময়ে টিকা বাজারে আনা সম্ভব হবে।”

এইচআইভি ভাইরাস এইডসের জন্য দায়ী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, ফলে আক্রান্ত ব্যক্তি সহজেই অন্যান্য সংক্রমণে মারা যেতে পারেন। ভাইরাসটি সাধারণত অনিরাপদ যৌন সম্পর্ক, দূষিত সিরিঞ্জ এবং মায়ের শরীর থেকে নবজাতকে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস শনাক্ত হয়। বর্তমানে সাহারা-উপসাগরীয় আফ্রিকার দেশগুলোতে এ রোগের প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুধু ২০১৮ সালেই প্রায় ১০ লাখ মানুষ এইডসে মারা যান। তবে আক্রান্তের সংখ্যা এখন কমছে। জাতিসংঘের হিসাবে, ২০২৪ সালে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখে, যা এক দশকের তুলনায় ৪০ শতাংশ কম।

এর আগে, একাধিক দেশ এইডসের টিকা তৈরির চেষ্টা করলেও সফল হয়নি। তবে করোনা মহামারির সময় প্রথম স্পুটনিক-ভি টিকা তৈরি করে গ্লোবাল আলোচনায় আসে গামালিয়া সেন্টার, যা পরবর্তীতে ৭০টিরও বেশি দেশে ব্যবহার হয়েছিল।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এইডস   রাশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close