মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নারায়ণগঞ্জের আড়াইহাজারে
পুলিশের নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম সুস্থতার পথে
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:২২ পিএম
বর্তমানে তিনি সুস্থ হয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন

বর্তমানে তিনি সুস্থ হয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন

২০২৩ সালের অক্টোবরে আড়াইহাজারে পুলিশের নির্মম নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম (৫০) দীর্ঘ চিকিৎসার পর অবশেষে বাড়ি ফেরার অপেক্ষায়। গুরুতর ফিমার ফ্র্যাকচারে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)।

কার্ডিয়াক জটিলতার কারণে তার অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও নিটোরের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম মহাসচিব ও কার্ডিওলজিস্ট ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, “জাতীয়তাবাদী শক্তির রাজপথের প্রতিটি আহত যোদ্ধার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ত্যাগী কর্মীদের আত্মদান ও আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ স্বৈরশাসন মুক্তির সংগ্রামে বিজয়ের পথে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ



আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   আড়াইহাজার   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close