শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লা-সিলেট মহাসড়ক ৪ লেনে করার দাবিতে দেবিদ্বারে মানববন্ধন
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:১১ AM

কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে দেবিদ্বারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন জামায়াতের এমপি প্রার্থী মু. সাইফুল ইসলাম শহীদ।

মানববন্ধনটি বুধবার (২৭ আগস্ট) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর সদরে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর জামায়াতের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, সহকারী সেক্রেটারী শরিফুল ইসলাম সরকার, রুহুল আমিন সরকার, পৌর জামায়াতের আমীর মোঃ ফেরদৌস আহম্মেদ এবং সহকারী সেক্রেটারী কারী ওয়ালিউল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি অধ্যাপক ওয়াহিদুর রহমান, জামায়াত নেতা বিল্লাল হোসেন, মামুনুর রশীদ ও মজিবুর রহমান। তারা মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রয়োজনীয়তা ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

মানববন্ধনে অংশ নেওয়া নেতারা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ রুট। যানজট কমানো এবং যাত্রী ও মালামালের নিরাপত্তা বৃদ্ধির জন্য এটি চার লেনে উন্নীত করা অত্যাবশ্যক।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close