বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন লুকে সুহানা, যা বললেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৩০ পিএম আপডেট: ২৮.০৮.২০২৫ ১২:২৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হয়েছিল বলিউড বাদশাহর মেয়ে সুহানা খানের। এবার বড়পর্দায় বাবার সঙ্গেই অভিষেক হচ্ছে অভিনেত্রীর। কিং খানের সঙ্গে তিনি আসছেন ‘কিং’ সিনেমায়। 

‘কিং’ সিনেমাটি শুরুতেই পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরে ‘কিং’-এর দায়িত্ব পান সিদ্ধার্থ আনন্দ। আর সিনেমায় অভিনয়ে আছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা প্রমুখ।


সম্প্রতি একটি অনুষ্ঠানে হলুদ রঙে ঝলমলে উজ্জ্বল সাজে হাজির হয়েছিলেন সুহানা খান। সেখানে দেখা যায়, চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস; যেন একেবারেই নতুন লুকে ধরা দেন শাহরুখকন্যা। 

এমন একটি ঝলমলে পোশাকের একটি ছবি সামাজিকনমাধ্যমে পোস্ট করেন সুহানা খান। সেই পোস্টের ব্যাকগ্রাউন্ডে ভাই আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’- এর গান ‘বাদলি সি হাওয়া হ্যা’ বাজছিল। সেই ছবির ক্যাপশনে শাহরুখকন্যা সুহানা লিখেছেন- ‘সং অ্যান্ড মাশকারা অন রিপিট’। 

ইনস্টাগ্রামে বাদশাহর নজরকাড়া কমেন্ট। লিখেছেন, “ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি।” আর মেয়ের ছবিতে বাবার মিষ্টি মন্তব্য মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

সুহানা খানের নতুন স্টাইলিশ পোস্ট ঘিরে মুহূর্তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। আর তাতে বাড়তি মাত্রা যোগ করেছেন স্বয়ং শাহরুখ খান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সুহানা   শাহরুখ   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close