বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেশবপুরে জলাবদ্ধ খেত আর ইঁদুরের যন্ত্রণায় দিশেহারা কৃষক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:১১ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৯:২২ PM
ইঁদুরের যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছেন তারা

ইঁদুরের যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছেন তারা

যশোরের কেশবপুরে পানিতে তলিয়ে রয়েছে ধানখেত। তাই পুরোপুরি পাকার আগেই ধান তুলতে বাধ্য হচ্ছেন তারা। পানির কারণে শ্রমিক দিয়ে খেত থেকে ধান কাটতে বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষকের। এদিকে জমিতে ইঁদুর এসে ধান খেয়ে ফেলছে। আবার কেটে রাখা ফসলেও ইঁদুর আক্রমণ করছে। একদিকে পানিতে তলানো জমি, অন্যদিকে ইঁদুরের যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

আজ বুধবার (২৭ আগস্ট) সরেজমিন উপজেলার হাবাসপোল বিলে দেখা যায়, পানিতে ডুবে যাওয়া জমি থেকে ধান কাটছেন কৃষকেরা।

ধান কাটার সময় কৃষক মফিজুর রহমানের বলেন, “এক একর জমিতে আউশ ধান রোপণ করেছিলাম। ধান পাকার মুহূর্তে খেতে পানি ঢুকে যায়। জলাবদ্ধতার মধ্যেও ইঁদুর আক্রমণ করে ধান কেটে দিচ্ছে। যে কারণে ধান পুরোপুরি পাকার আগেই কেটে নিতে হচ্ছে।”

একই বিলের কৃষক শওকত হোসেন বলেন, “জমে থাকা পানি নষ্ট হয়ে গেছে। পানিতে নামলেই গা ও হাত-পা চুলকানো শুরু হয়ে যাচ্ছে। পানির মধ্যে দাঁড়িয়ে শ্রমিকেরা ধান কাটতে চাচ্ছেন না। যে কারণে বাড়তি টাকা দিয়ে শ্রমিক নিতে হচ্ছে।”

অপর কৃষক আব্দুর রহমান বলেন, “অধিকাংশ বিল জলাবদ্ধ হয়ে পড়েছে। অপেক্ষাকৃত উঁচু ধানখেতে ইঁদুর হানা দিয়ে আধাপাকা ধান কেটে নষ্ট করে দিচ্ছে। এতে জলাবদ্ধতার পাশাপাশি ইঁদুরের আক্রমণে বিপাকে পড়েছেন তারা।”

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাঠ-ঘাট পানিতে জলাবদ্ধ থাকায় ইঁদুর যেখানে খাদ্য পাচ্ছে, সেখানেই হানা দিচ্ছে। এর জন্য সমন্বিত প্রচেষ্টায় ইঁদুর দমন করতে হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইঁদুর   কেশবপুর   কৃষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close