মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪
সোনাগাজী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:২০ পিএম
সাইফুল, মোজাম্মেল, ফারুক, রাজু

সাইফুল, মোজাম্মেল, ফারুক, রাজু

সোনাগাজী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, গরু চোর এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে থানার অফিসার ইন চার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে সদর ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত গরু চোরের নাম সাইফুল ইসলাম। সে চর সোনাপুর গ্রামের আশ্রাফ চৌকিদার বাড়ির আব্দুল ওহাবের ছেলে। 

এ সময় সাইফুলের বাড়ির গোয়াল ঘর থেকে গত ২২ আগস্ট শাহাপুর থেকে চুরি হওয়া একটি ফ্রিজিয়ান জাতের গাভীসহ ২ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। 

পৃথক অভিযানে সোনাপুর ফুলতলী থেকে মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক ওরফে মাইনউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সে ঐ গ্রামের ফজু সওদাগর বাড়ির ছাবের আহম্মেদের পুত্র। 

এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  যুগ্ম সম্পাদক ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। সে ছাড়াইতকান্দি ছাবের আলী মিয়াজী বাড়ীর আবুল বাশারের পুত্র। 

আটক অপর ছাত্রলীগ নেতার নাম দীন মোহাম্মদ রাজু। সে দাগনভুইয়া থানার দক্ষিণ সেকান্দর পুর গ্রামের মো. মোস্তফার পুত্র।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close