প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৯:২৩ PM

আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর রেলভবনে এই বৈঠক শুরু হয়।
এদিকে নিজেদের পক্ষে ফল আসার আগ পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা।
এছাড়া প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশবিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
এর আগে দুপুরে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের কমিটি গঠন করে সরকার। কিন্তু সেই কমিটি প্রত্যাখ্যান করে আন্দোলনকারী শিক্ষার্থীরা উল্টো পাঁচ দফা দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/এনআর