প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৮:১৮ PM

ধুনট থানা
বগুড়ার ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামে জোরপূর্বক জমি দখল এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আব্দুল কাদের ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, জমিটি আব্দুল কাদেরের স্ত্রীর ক্রয় সূত্রে প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানে চাষাবাদ করছেন। জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে বিরোধী পক্ষ মো. রঞ্জু মিয়া (৩৫), মো. মহিরুদ্দিন (৪০), মো. মোসলেম উদ্দিন (৩০) দীর্ঘদিন ধরে জবর দখলের চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়েছে, কিন্তু বিরোধী পক্ষরা শালিসের সিদ্ধান্ত মেনে নেয়নি।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল প্রায় ১০টায় বিবাদীগণ হাতে বাশের লাঠি, কাঠের বাটাম এবং ধারালো দা নিয়ে ভুক্তভোগীর স্ত্রীর সম্পত্তিতে প্রবেশ করে ধানের চারা উপড়ে ফেলে। আব্দুল কাদের বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালি দেয় এবং ২ লাখ টাকা চাঁদা দিতে না পারলে প্রাণহানি ও জমিতে প্রবেশ নিষিদ্ধ করার হুমকি দেয়।
এ বিষয়ে ধুনট থানার এএসআই বেলাল বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।