প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:০৪ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের নেতৃত্বে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর বিকেল সাড়ে ৫টায় কমলনগর উপজেলার হাজিরহাটে পতাকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তানিয়া রব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নাবিলা সুলতানা এবং জাসদের জেলা সভাপতি অধ্যক্ষ মুনসুর আহমেদ।
সভায় তানিয়া রব বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করে এ দেশের অকুতোভয় ছাত্রজনতা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আমাদের ধরে রাখতে হবে। চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জাসদের নীতি-আদর্শকে শক্ত ভিত্তি করে আগামীতে খুদা-দারিদ্র্যমুক্ত শ্রমজীবী ও পেশাজীবীদের দেশ গড়ার শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর