বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কবি নজরুলের প্রয়াণ দিবসে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:৩০ পিএম
বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়

বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

আজ বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোহান চিশতী, কার্যনির্বাহী সদস্য নওসাদ আল সাইম, আশরাফুল আলম, রিফায়েত আলম রাব্বি-সহ অন্যান্য শিক্ষানবিশ সদস্যরা।

কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে সংগঠনটির সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, “বিদ্রোহী ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাই। কবি কাজী নজরুল ইসলাম সর্বদাই সাম্যের ও ন্যায়-এর কথা বলে গেছেন। তাই এখনো তার সাহিত্যকর্ম মানুষের মাঝে বেঁচে আছে। তার কবিতাই অধিকার আদায়ের আন্দোলনে স্লোগান হয়ে ওঠে। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরাও সর্বদা এই চেতনায় নিজেদের কলমকে ব্যবহার করবে বলে আশা রাখি।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, “সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য ও বাংলার ইতিহাসে নজরুলের ভূমিকা অনস্বীকার্য। সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার অন্যতম নিয়ামক ছিল নজরুলের সাহিত্যকর্ম। তিনি প্রেম, সাম্য, বিদ্রোহের কবি। আজ কবির ৪৯তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময় নজরুলকে ধারণ করে এবং নজরুলের সাম্য ও সত্যবাদিতার চেতনাকে ধারণ করে সামনের দিনগুলোতে কাজ করে যাবে বলে প্রত্যাশা করছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কবি নজরুল   প্রয়াণ দিবস   প্রেসক্লাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close