সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কারাগারে কন্যাসন্তানের জন্ম দিলেন হত্যা মামলার আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৩২ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৪:৩৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) ভোরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি কন্যাসন্তান জন্ম দেন। 

কারাগার সূত্রে জানা গেছে, নবজাতকের মা স্মৃতি আক্তার কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হাকারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, প্রসবব্যথা শুরু হলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।

হালিমা খাতুন বলেন, “জরুরি মুহূর্তে আমরা স্মৃতি আক্তারের পরিবারের কারো সাথে যোগাযোগ করতে পারিনি। তাই কালক্ষেপণ না করে আমরাই তার অপারেশনের অনুমতি দিই। এরপর তিনি একটি সুস্থ কন্যাসন্তান প্রসব করেন।”

তিনি আরো জানান, মা ও নবজাতকের চিকিৎসা, পুষ্টিকর খাবার, পোশাকসহ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে চিকিৎসাধীন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   কন্যাসন্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close