বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাহমুদ উল্লাহসহ এসএ টি-টোয়েন্টির ড্রাফটে ২৩ বাংলাদেশি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:৫০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এসএ টি-টোয়েন্টির তিন আসর শেষ হলেও বাংলাদেশের কোনো ক্রিকেটারই খেলার সুযোগ পাননি। সামনের ডিসেম্বরে টুর্নামেন্টটির চতুর্থ আসর বসবে দক্ষিণ আফ্রিকাতে। এবারের আসরে কেউ সুযোগ পাবেন কি না তা জানতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনই যে চতুর্থ আসরের নিলাম বসবে।

বিশ্ব ক্রিকেটের তারকাদের কিনতে সেদিন টাকার বস্তা নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজি বসবে। সেই নিলামে কারা থাকছেন তার সম্পূর্ণ তালিকা এখনো জানা যায়নি। তবে কিছু ক্রিকেটারের নামসহ সংখ্যাটা জানা গেছে।

দেশি-বিদেশি মিলিয়ে এসএ টি-টোয়েন্টির ড্রাফটে ৭৮২ ক্রিকেটার নাম লিখিয়েছে। ড্রাফটের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। তাতে বাংলাদেশের হয়ে ২৩ জন রয়েছেন। নাম জানা গেছে শুধু মাহমুদ উল্লাহ রিয়াদের। গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

ড্রাফটের মোট ক্রিকেটারদের মধ্যে ৪৫৪ জন বিদেশির বিপরীতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার আছেন ৩২৮ জন। সবচেয়ে বেশি বিদেশি ইংল্যান্ডের, ১৫৩ জন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ (৫০), পাকিস্তান (৪০), শ্রীলঙ্কা (৩৬), আফগানিস্তান (২৭), আমিরাত-স্কটল্যান্ড (১১), জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস (১০), নিউজিল্যান্ড (৯), নামিবিয়ার (৫) ক্রিকেটাররাও আছেন।

এমনকি ভারতের ১৩ জন ক্রিকেটারও নাম লিখিয়েছেন। তিনজন করে আছেন অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের। আর এক জন করে আছেন কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার।

উল্লেখ্য, ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হলেও ৬ ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে মাত্র ৮৪ ক্রিকেটার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মাহমুদ উল্লাহ   এসএ টি টোয়েন্টি   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close