সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      
কমল হাসান বাংলা শিখেছিলেন অপর্ণা সেনের প্রেমে পড়ে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:৫৪ AM আপডেট: ২৭.০৮.২০২৫ ৫:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণি তারকা কমল হাসানকে একটা সময়ে ‘কবিতা’ ছবিতে ‘শুনো শুনো গো সবে’ বাংলা গান গাইতে দেখা গিয়েছিল। এর পরই প্রশ্ন ওঠে, হঠাৎ কেন বাংলা ভাষা শিখেছিলেন এই অভিনেতা? সেই রহস্য এবার ফাঁস করেছেন অভিনেতার কন্যা শ্রুতি হাসান। জানিয়েছেন, সেই সময় তার বাবা এক বাঙালি অভিনেত্রীর প্রেমে ডুবেছিলেন। তিনি আর কেউ নন, বাংলার অপর্ণা সেন!

সম্প্রতি মুক্তি পাওয়া ‘কুলি’ ছবিতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। আর তারই প্রচারণা অনুষ্ঠানে এই বিষয়ে হঠাৎই খোলেন অভিনেত্রী।

উল্লেখ্য, বয়সে অবশ্য অপর্ণা অনেকটাই বড় কমলের থেকে। যেখানে অপর্ণা ৭৯, সেখানে কমলের বয়স সবে ৭০! অর্থাৎ বয়সের পার্থক্য প্রায় ৯ বছরের। তবে এই পার্থক্য কমলের প্রেমপ্রত্যাশায় বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি বাঙালি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বলেই দাবি শ্রুতির।

কমল হাসান এমনিতেই নানা ভাষায় পারদর্শী। কিন্তু তার বাংলা শিক্ষা কেবলই ভাষাপ্রেমের ফসল নয়। এমন কথার প্রসঙ্গে শ্রুতি বলে ওঠেন, ‘‘আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়ে গিয়েছিলেন। আর তাকে ইমপ্রেস করতেই উনি বাংলা শিখে ফেলেন। মোটেও ছবিতে অভিনয়ের জন্য নয়।’’

নিজের বক্তব্যকে আরো জোরালো করতে কমল হাসানের কন্যা বলেন, “‘হে রাম’ ছবিতে বঙ্গতনয়া রানি মুখার্জির চরিত্রটি বাঙালি ছিল। আর তার নামকরণ করতে গিয়ে কমল রাখেন অপর্ণা। এর নেপথ্যেও সেই এককালের প্রেম!”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  অপর্ণা সেন   প্রেমে   কমল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close