বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পিআর পদ্ধতির নির্বাচনে এমপি বাণিজ্য হবে: খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৩:২৫ AM আপডেট: ২৭.০৮.২০২৫ ৩:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আগের চেয়ে আরও অনিয়ম এবং এমপি বাণিজ্য হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

দেশের ১ শতাংশ মানুষও পিআর পদ্ধতি বোঝে না উল্লেখ করে খায়রুল কবির খোকন বলেন, “জনগণ মার্কা ও দল দেখে ভোট দেবে। কিন্তু পিআর পদ্ধতিতে যে ব্যক্তি জনগণের পাশে দাঁড়াবে, জনগণের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন, তারা আসতে পারবেন না। তখন সেখানে আরও স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হবে। এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য। আরও অনিয়ম হবে, বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে।”

তিনি আরো বলেন, “পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দিতে যাবে না। শুধু মার্কা এবং দল না; ব্যক্তিও বড় ফ্যাক্টর। নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হলে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ পাবে। দোসরদের দালাল প্রেতাত্মারা ফিরে এলে পিআর নিয়ে যারা নির্বাচন অস্থিতিশীল করতে চায়, সে সমস্ত দায়ভার তাদের নিতে হবে। যাদের দাফন-কাফন হয়ে গেছে, তাদের রাজনীতিতে সুযোগ করে দিচ্ছেন; জনগণ আপনাদের ক্ষমা করবে না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পিআর   নির্বাচন   এমপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close