প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯:৩১ পিএম

সাদুল্লাপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগি ও উৎসাহী করার লক্ষে এডিপির অর্থায়নে জামালপুর ইউনিয়ন পরিষদে কার্যালয়ে উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শত ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব স্কুলব্যাগ তুলে দেয়া হয়।
এ উপলক্ষে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান শুভর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ইউপি সদস্য আমিনুল ইসলাম, সাইদুল ইসলাম, ইয়াছিন আলী, আবুল কালাম, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আফলাক হোসেন প্রমুখ।