প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯:২৪ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছয়টি কারাগার থেকে দুই হাজার ২০০ এর বেশি বন্দি পালিয়ে যায়।
পরবর্তীতে অনেক বন্দি স্বেচ্ছায় ফিরে আসে এবং অনেককে গ্রেপ্তার করা হয়। তবে গত এক বছরেও ৭০০ এর বেশি বন্দির হদিস পাওয়া যায়নি। এই পলাতক বন্দিদের মধ্যে রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও জঙ্গিও।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এক বছর আগে দায়িত্ব গ্রহণ করা কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, এখনো ৭০০ এর বেশি বন্দি পলাতক রয়েছে। তাদের মধ্যে নয় জন জঙ্গি এবং ৬০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো ২৯টি উদ্ধার হয়নি। কিছু গোলাবারুও এখনও বাকি রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, যে কেউ বাকি অস্ত্র ফেরত দেবে, তাকে পুরস্কৃত করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ