| শিরোনাম: |

বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৭১.৪৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এরমধ্যে ১০০ কেজি পোনা স্থানীয় জলাশয়ে এবং ১৩১ কেজি পোনা ইছামতি নদীতে ও বাকি পোনা অন্যান্য জলাশয়ে অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএফও কালি পদ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, “মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ