বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অশ্লীল স্লোগানধারী ও প্রচারকারীদের গ্রেপ্তারের দাবি আনোয়ার চৌধুরীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯:০৫ পিএম

সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার চৌধুরী মন্তব্য করেছেন, অশ্লীল স্লোগানধারী ও প্রচারকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা এখন সময়ের দাবি। তিনি বলেন, অশ্লীল স্লোগান, ছবি ও প্ল্যাকার্ড প্রচারকারীরা সাধারণ স্লোগানধারীদের থেকেও বেশি দায়ী।

মঙ্গলবার (২৬ আগস্ট) আনোয়ার চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসে এই অভিমত ব্যক্ত করেন। 

তিনি লিখেছেন, ‘প্রতিবাদের ভাষা হিসেবে অশ্লীল স্লোগান ও প্ল্যাকার্ড যেন ধীরে ধীরে বৈধতা পাচ্ছে। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রশাসন এখনও নীরব, বরং প্রশাসনের লোকজন এসব স্লোগানধারীদের পাহারা দিচ্ছে।’

তিনি আরও বলেন, কিছু গণমাধ্যমও অশ্লীল বক্তব্যবাহী ছবি ও পোস্ট প্রকাশ করে ভিউ ব্যবসায় মনোযোগ দিচ্ছে। ফলে অশ্লীলতা দ্রুত ছড়িয়ে পড়ছে। জ্যেষ্ঠ সাংবাদিকের মতে, রাজনীতিক, শিক্ষক, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীসহ কেউ শক্তিশালী প্রতিবাদ করছে না।

আনোয়ার চৌধুরী উদাহরণ দিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে ২৫ আগস্ট ঢাকার সেগুনবাগিচায় কয়েক তরুণ-তরুণী অশ্লীল স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেছিলেন। প্রশাসন তাদের পাহারা দিয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি উল্লেখ করেন, এর আগে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী খুনের ঘটনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও অশ্লীল স্লোগান হয়েছে। কিন্তু এখনও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে, অশ্লীলতার ধারক-বাহকরা বেপরোয়া হয়ে উঠেছে।

আনোয়ার চৌধুরী সমাজের সকলকে আহ্বান জানিয়েছেন, অশ্লীলতাকে ‘না’ বলার মাধ্যমে সামাজিক শুদ্ধতা রক্ষা করতে সবাই সচেষ্ট হোক।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মুহাম্মদ ইউনূস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close