মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
প্রতিদিনের যাতায়াত সময়টাকে কাজে লাগাবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯:০০ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৯:৪০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শহুরে জীবনে অফিস, ক্লাস বা অন্যান্য কাজে যাতায়াত এক অনিবার্য অংশ। যানজট এবং দীর্ঘ পথযাত্রা অনেক সময় ব্যয়সাধ্য এবং ক্লান্তিকর হতে পারে। তবে এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগালে প্রোডাক্টিভিটি বাড়ানো এবং নিজের মেধা শাণিত করা সম্ভব। 

কয়েকটি উপায় তুলে ধরা হলো

১. পডকাস্ট বা অডিওবুক শুনুন

যাতায়াতের সময় অনেকেই অযথা ফোনে স্ক্রোল করতে ব্যস্ত থাকেন। তবে পডকাস্ট বা অডিওবুক শোনার অভ্যাস সময়টিকে প্রোডাক্টিভ করতে সাহায্য করে। বিষয় নির্বাচন করুন যা আগ্রহ জাগায়—চাকরি বা ক্যারিয়ার পরামর্শ, গল্প, অনুপ্রেরণা বা কৌতুক।

২. সারাদিনের পরিকল্পনা করুন

অনেকে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে এবং দিনের কাজের পরিকল্পনা থাকে না। যাতায়াতের সময় করণীয় তালিকা তৈরি করুন এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজগুলো ভাগ করুন। এটি চাপ কমাবে এবং কর্মক্ষেত্রে মনোযোগী হতে সহায়তা করবে।

৩. নতুন ভাষা শিখুন

ভাষা শেখার বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্মে ছোট টাস্ক এবং পরীক্ষা রয়েছে। যাতায়াতের সময় এ ধরনের টাস্ক সম্পন্ন করলে আত্মউন্নয়ন সম্ভব এবং নতুন ভাষায় দক্ষতা বাড়ানো যায়।

৪. খবর শুনুন

দেশ ও আন্তর্জাতিক খবরের সঙ্গে আপডেট থাকা জরুরি। যাতায়াতের সময় অডিও নিউজ বা সংবাদ সারসংক্ষেপ শোনার মাধ্যমে বিশ্বের চলমান ঘটনাগুলো সহজেই জানা যায়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যাতায়াত   প্রোডাক্টিভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close