বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোহিঙ্গা ক্যাম্পে প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ জরুরি প্রসূতি ও নবজাতক সেবা (CEmONC) চালু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। 

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নবায়িত এই স্বাস্থ্যকেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের গ্লোবাল সিনিয়র FCV অ্যাডভাইজার জাভিয়ের ডেভিক্টর এবং আইওএম বাংলাদেশ প্রধান ল্যান্স বোনো।

নতুন সেবা সংযুক্তির মাধ্যমে লেদা এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২৪-এ আইওএম পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (PHC) এখন একটি পূর্ণাঙ্গ ফিল্ড হাসপাতালের মতো দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা সেবা দিচ্ছে। 

এখানে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, প্রসূতি ও অ্যানেসথেশিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক, ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যাকআপ, রক্ত সরবরাহ ব্যবস্থা এবং জরুরি চিকিৎসার স্পষ্ট প্রটোকল।

কেন্দ্র থেকে নিরাপদ প্রসব, জরুরি সার্জারি, চিকিৎসা ও জীবনরক্ষাকারী রক্ত সরবরাহ সেবা প্রদান করা হবে। প্রাথমিকভাবে দিনের বেলা সেবা দেওয়া হলেও ধাপে ধাপে তা ২৪ ঘণ্টা চালু করার পরিকল্পনা রয়েছে।

টেকনাফ উপজেলায় ৩ লাখের বেশি বাংলাদেশি ও ১ লাখ ৬১ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। শরণার্থী ক্যাম্পে মাতৃমৃত্যুর হার প্রতি ১ লাখ জীবিত জন্মে ১৬১, যা জাতীয় এসডিজি লক্ষ্যমানের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। আইওএমের এই জীবনরক্ষাকারী সেবা মা ও শিশুর জীবন রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আইওএম বাংলাদেশের প্রধান ল্যান্স বোনো বলেন, “প্রথমবারের মতো মা ও নবজাতকরা এমন একটি পূর্ণাঙ্গ জরুরি চিকিৎসা পাচ্ছেন যা মৃত্যু রোধ করতে পারে। এটি হাজারো পরিবারে স্বস্তি ও আশা নিয়ে আসবে।”

এই উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তা, কক্সবাজার সিভিল সার্জনের অফিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। এটি আইওএমের ২০২৫-২৭ স্বাস্থ্য কৌশলের অংশ, যেখানে উন্নত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা ক্যাম্প   আইওএম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close