শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরাজগঞ্জে প্লাস্টিক দূষণরোধে সচেতনতামূলক প্রচারণা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:৩৪ পিএম
সিরাজগঞ্জে প্লাস্টিক দূষণরোধে সচেতনতামূলক প্রচারণা

সিরাজগঞ্জে প্লাস্টিক দূষণরোধে সচেতনতামূলক প্রচারণা

পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে পরিচিত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জে একটি বর্ণাঢ্য প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহরের ভিক্টোরিয়া হাই স্কুলের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ভিক্টোরিয়া হাই স্কুল মিলনায়তনে জনসচেতনতামূলক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহণ করে ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। সচেতনতা শুরু করতে হবে পরিবার ও সমাজ থেকে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সবাই মিলে পরিবেশকে প্লাস্টিকমুক্ত রাখার শপথ গ্রহণ করে। 

আয়োজকরা জানিয়েছেন, সিরাজগঞ্জের পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর রাজশাহীর ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম, সুখের আলো সংস্থার নির্বাহী প্রধান কামরুন নাহার, মডেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)-এর নির্বাহী পরিচালক মো. আসলাম শেখ, ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল আলম, সিনিয়র শিক্ষক জেসমিন সুলতানা, সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. রাশেদুল হাসান।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close