শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
ঢাকার পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই কার্যদিবস পর সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি বাজারে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উল্টো চিত্র দেখা গেছে। সেখানে সূচক ও শেয়ারের দাম বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে নেমে যায়। বাছাইকৃত ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক বেড়ে হয়েছে এক হাজার ১৯০ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩৯৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৫টির শেয়ারদর। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকা, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি টাকা।

লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংক। কোম্পানিটির শেয়ারের লেনদেন হয়েছে ৪২ কোটি ১১ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের লেনদেন হয়েছে ২৭ কোটি ৩ লাখ টাকার।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে আরও রয়েছে— সোনালি পেপার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়ে হয়েছে ১৫ পয়েন্ট। আজ বাজারে লেনদেন হওয়া ২৪২ প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বেড়েছে, ৯৭টির কমেছে এবং ২৮টির অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৫০ কোটি ৪৫ লাখ টাকার তুলনায় অনেক কম।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পুঁজিবাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close