শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আর্জেন্টিনার হয়ে নামার আগেই জ্বলে উঠলেন মার্তিনেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:৩৫ পিএম

গত মৌসুমে ইন্টার মিলানের হয়ে ২৪ গোল করেছিলেন লাওতারো মার্তিনেজ। কিন্তু এত গোল করেও তাঁর দল কোনো শিরোপা জিততে পারেনি। নতুন মৌসুমে যেন সেই হতাশার কোনো ছাপ রাখেননি আর্জেন্টাইন এই স্ট্রাইকার। সিরি ‘আ’-র প্রথম ম্যাচেই গোল ও অ্যাসিস্টে ঝলক দেখালেন তিনি।

গতকাল ঘরের মাঠ সান সিরোয় তোরিনোর বিপক্ষে ৫–০ ব্যবধানে জয় পায় ইন্টার। ম্যাচে একটি গোল করেন মার্তিনেজ, পাশাপাশি তাঁর পাস থেকে আসে দলের শেষ গোলটি। এর আগে বাস্তোনি ও থুরামের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে মার্তিনেজ স্কোরশিটে নাম লেখান, এরপর থুরাম দ্বিতীয়বার জালে বল জড়ান। শেষদিকে মার্তিনেজের সহায়তায় বোনির গোলে ব্যবধান দাঁড়ায় পাঁচে। ১৯৬১ সালের পর প্রথমবার মৌসুমের প্রথম ম্যাচে অন্তত পাঁচ গোলে জয়ের স্বাদ পেল ইন্টার।

গত মৌসুমে সিরি ‘আ’ শিরোপা হাতছাড়া করে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভরাডুবির হতাশা কাটিয়ে নতুন মৌসুমে দারুণ সূচনা করল ইন্টার। ম্যাচ শেষে অধিনায়ক মার্তিনেজ বলেন, “ক্লাব বিশ্বকাপের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। কোচ আমাদের কঠোর পরিশ্রমে উৎসাহ দিচ্ছেন। প্রথম ম্যাচ নিয়ে আমরা খুশি।”

জোড়া গোল করা থুরাম বলেন, “আমরা গোল হজম না করে জিতেছি। মৌসুম শুরুতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” 

আগামী রোববার উদিনেসের বিপক্ষে খেলবে ইন্টার। এরপর আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মার্তিনেজ। তাঁর এমন ফর্মে নিশ্চয়ই খুশি হবেন কোচ লিওনেল স্কালোনি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  লাওতারো   মার্তিনেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close