বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আড়াই মাস থেকে বন্ধ দেশের বৃহত্তম ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে
পলাশ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:০২ পিএম

গ্যাস সংকটের কারণে আড়াই মাস ধরে বন্ধ রয়েছে দেশের বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এক হাজার ৬১০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার ৭ টি ইউনিটের সবক’টিই বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের বাইরে। এতে জাতীয় গ্রিডে বড় ঘাটতি তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় দুই বছর ধরেই ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহে সংকট চলছে। এর ধারাবাহিকতায় গত ৯ জুন ২১০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিট, ১৩ জুন ৩৬০ মেগাওয়াটের ৪ নম্বর ইউনিট এবং ১৪ জুন ৩৬০ মেগাওয়াটের ৭ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার দেওয়ায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে গ্যাস সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন, ‘৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই এই ইউনিটগুলো আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরবে।’

তিনি জানান, গত জুনের প্রথম দিকে ৩৬০ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটারের ব্লেডে সমস্যা দেখা দেয়। এর পর থেকে ইউনিটটি বন্ধ থাকলেও বর্তমানে মেরামতের শেষ পর্যায়ে রয়েছে। গ্যাস সংযোগ পুনরায় চালু হলে এ ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালের জুন মাসে অগ্নিকাণ্ডে ২১০ মেগাওয়াটের ৬ নম্বর ইউনিটের টারবাইন পুড়ে যায়। সেই থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ রয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা

১ নম্বর ইউনিট : বন্ধ (প্রাচীন, কার্যক্ষম নয়)

২ নম্বর ইউনিট : বন্ধ (প্রাচীন, কার্যক্ষম নয়)

৩ নম্বর ইউনিট : ৩৬০ মেগাওয়াট, জুন ২০২৫-এ টারবাইনের রোটারে সমস্যা; মেরামতের শেষ পর্যায়ে।

৪ নম্বর ইউনিট : ৩৬০ মেগাওয়াট, ১৩ জুন ২০২৫ থেকে গ্যাস সংকটে বন্ধ।

৫ নম্বর ইউনিট : ২১০ মেগাওয়াট, ৯ জুন ২০২৫ থেকে গ্যাস সংকটে বন্ধ।

৬ নম্বর ইউনিট : ২১০ মেগাওয়াট, ২০১০ সালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ।

৭ নম্বর ইউনিট : ৩৬০ মেগাওয়াট, ১৪ জুন ২০২৫ থেকে গ্যাস সংকটে বন্ধ।

মোট উৎপাদন সক্ষমতা: ১ হাজার ৬১০ মেগাওয়াট

বর্তমানে উৎপাদন: শূন্য মেগাওয়াট

বর্তমানে দেশের সবচেয়ে বড় এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বড় ধরণের ঘাটতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঘোড়াশাল   তাপ বিদ্যুৎ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close