প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১:৩৫ AM

রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সরকারি দপ্তর ও উপদেষ্টাদের নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য খাত–সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন সংশ্লিষ্ট উপদেষ্টারা।
পানিসম্পদ উপদেষ্টার কর্মসূচিকেরানীগঞ্জে সকাল ১০টায় শুভাঢ্যা খাল পুনর্খনন এবং উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কর্মসূচিদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম সকাল ১১টায় রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সেখানে জরুরি বন্যা মোকাবিলায় চীন সরকারের অনুদান সরঞ্জাম হস্তান্তর করা হবে।
স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচিবিকেল ৩টায় শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘স্বাস্থ্যসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
স্বদেশ প্রতিদিন/এমএম