বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিম জং উনের সাথে দেখা করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯:০৮ AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করতে আগ্রহী। পাশাপাশি তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে চান।

সোমবার দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউং এর সাথে দেখা করার সময় এসব কথা বলেন ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউংকে প্রথমবারের মতো হোয়াইট হাউসে স্বাগত জানানোর সময় ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের আরও বলেন, ‘আমি ভবিষ্যতে সুবিধামতো সময়ে কিম জং উনের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি এই বছর তার সাথে দেখা করতে চাই।’

জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে কঠোর মার্কিন শুল্ক আরোপ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলেও, উভয় পক্ষ পারমাণবিক শক্তি, সামরিক ব্যয় এবং যুক্তরাষ্ট্রে প্রতিশ্রুত দক্ষিণ কোরিয়ার ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি চুক্তির বিশদ বিবরণ নিয়ে বিতর্ক অব্যাহত রেখেছে।

ট্রাম্পের সাথে সাক্ষাতের পর, লি ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা এবং দক্ষিণ কোরিয়ান ও মার্কিন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেন।

এদিকে, ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া কোনো সাড়া দেয়নি। পরে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, মার্কিন-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া প্রমাণ করে যে ওয়াশিংটনের কোরিয়ান উপদ্বীপ ‘দখল’ করার এবং এই অঞ্চলের দেশগুলোকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্য রয়েছে।

জানুয়ারিতে ট্রাম্পের অভিষেকের পর থেকে, ২০১৭-২০২১ মেয়াদে পরিচালিত প্রত্যক্ষ কূটনীতি আবার শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্টের আহ্বান বারবার উপেক্ষা করেছেন উন। যা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে কোনো চুক্তিতে পৌঁছায়নি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি বলেন, ‘আমি আশা করি আপনি বিশ্বের একমাত্র বিভক্ত জাতি কোরীয় উপদ্বীপে শান্তি আনতে পারবেন, যাতে আপনি কিম জং উনের সাথে দেখা করতে পারেন। এবং উত্তর কোরিয়ায় একটি ট্রাম্প টাওয়ার তৈরি করতে পারেন যাতে আমি সেখানে গল্ফ খেলতে পারি।’

জুন মাসে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসন হওয়ার পর এটি লির প্রথম হোয়াইট হাউস সফর। নতুন প্রেসিডেন্ট লি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য ইতোমধ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদিও পিয়ংইয়ং এখনো সাড়া দেয়নি।

সূত্র: রয়টার্স

আরও সংবাদ   বিষয়:  কিম জং উন   মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প   কোরিয়া   যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close