প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:৪৭ AM

সংগৃহীত ছবি
ইসলামী হিজরি সনের তৃতীয় মাস হলো রবিউল আউয়াল। মুসলিমদের কাছে এ মাস অত্যন্ত তাৎপর্যময়, কারণ প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালসহ বেশ কিছু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে এই মাসে।
‘রবিউল আউয়াল’ শব্দের আক্ষরিক অর্থ হলো ‘বসন্তের প্রথম মাস’। তবে বাস্তবে এ মাসের সঙ্গে ঋতুর সরাসরি কোনো সম্পর্ক নেই। হিজরি সনের ৩৫৫ দিনের কারণে প্রতি বছর ইসলামি মাসগুলো ইংরেজি সনের তুলনায় প্রায় ১০ দিন আগে শুরু হয়।
রবিউল আউয়ালের প্রধান গুরুত্ব হলো মহানবী (সা.)-এর জন্ম ও ইন্তেকাল। অধিকাংশ ইসলামী ইতিহাস অনুযায়ী, তিনি সোমবার, ১২ রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন এবং একই তারিখে ইন্তেকাল করেন। যদিও তারিখ নিয়ে ভিন্নমত রয়েছে।
বিশ্বজুড়ে মুসলিমরা এ মাসে বিশেষ আয়োজন করে থাকেন। ঘরবাড়ি, রাস্তা ও বিভিন্ন জনপদ আলোয় সাজানো হয়। ঘরে ঘরে মিলাদ মাহফিলের আয়োজন হয় প্রিয় নবীর (সা.) প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে।
মহানবী (সা.)-এর জন্ম ও ইন্তেকালের পাশাপাশি রবিউল আউয়ালে আরও কয়েকটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে—
রবিউল আউয়ালের গুরুত্বপূর্ণ তারিখ ও ঘটনা :
১ রবিউল আউয়াল : গ্রানাডায় মুসলিম শাসনের পতন।
১২ রবিউল আউয়াল : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকাল দিবস; ঈদে মিলাদুন্নবী উদযাপন।
১৩ রবিউল আউয়াল : উম্মে রুবাব (রহ.)-এর ইন্তেকাল; তিনি হুসাইন ইবনে আলি (রা.)-এর স্ত্রী।
১৭ রবিউল আউয়াল : জাফর আস সাদিক (রহ.)-এর জন্ম।
১৮ রবিউল আউয়াল : উম্মে কুলসুম বিনতে আলি (রা.)-এর জন্ম।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
স্বদেশ প্রতিদিন/ এমএএম