শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:১১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়া ও ইউক্রেন পারস্পরিকভাবে ১৪৬ জন করে সামরিক যুদ্ধবন্দি মুক্তি দিয়েছে। পাশাপাশি ইউক্রেন আটজন রুশ বেসামরিক বন্দিকেও ছেড়ে দিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানায়, একদিন আগে রোববার বন্দি বিনিময় সম্পন্ন হয়। তবে কোথায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মুক্তিপ্রাপ্ত রুশ সেনারা বর্তমানে বেলারুশে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা নিচ্ছেন, পরে তাদের রাশিয়ায় ফেরত পাঠানো হবে।

বন্দি হওয়া আট রুশ বেসামরিক নাগরিক ইউক্রেন সীমান্তবর্তী ক্রুস্ক অঞ্চলের বাসিন্দা। মুক্তি প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মসকালকোভা। তিনি বলেন, বন্দিদশায় তারা প্রচণ্ড কষ্ট ও মানসিক চাপে ছিলেন, মুক্তির পর তাদের আবেগ ভাষায় প্রকাশ করা কঠিন।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয় রাশিয়া-ইউক্রেন শান্তি সংলাপ। এর ধারাবাহিকতায় ২ জুন প্রথমবার দুই দেশ নিহত সেনাদের মরদেহ ও জীবিত যুদ্ধবন্দিদের বিনিময়ে ঐকমত্যে পৌঁছায়। সেবার ১২ হাজার সেনার মরদেহ ও দুই হাজার যুদ্ধবন্দি বিনিময় করা হয়। জুলাইয়ের শেষ দিকে আরও ২ হাজার ৪০০ যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয় দুই দেশ।

এর আগে সর্বশেষ ১৯ আগস্ট ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছিল রাশিয়া। এর বিনিময়ে ১৯ জন রুশ সেনার মরদেহ ফিরিয়ে দেয় কিয়েভ।

সূত্র: রয়টার্স


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:   রাশিয়া-ইউক্রেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close