প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:২৬ AM

সংগৃহীত ছবি
বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে প্রায় ২৮ শতাংশে পৌঁছেছে। ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ।
গতকাল সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) তাদের একটি গবেষণার ফলাফল প্রকাশ করে। গবেষণার শিরোনাম ছিল ‘ইকনোমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেভেল ইন মিড ২০২৫’। এতে দেখা যায়, অতি দারিদ্র্যের হারও তিন বছরে বেড়ে ৫.৬ শতাংশ থেকে ৯.৩৫ শতাংশে পৌঁছেছে।
গবেষণাটি মে মাসে ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ জনের তথ্য সংগ্রহ করে করা হয়।
তথ্য অনুযায়ী, শহরের পরিবারের মাসিক আয় কমেছে, কিন্তু খরচ বেড়েছে। শহরের একটি পরিবারের গড় আয় এখন ৪০ হাজার ৫৭৮ টাকা, যেখানে খরচ হচ্ছে ৪৪ হাজার ৯৬১ টাকা। ২০২২ সালে শহরের পরিবারের গড় আয় ছিল ৪৫ হাজার ৫৭৮ টাকা।
গ্রামের পরিবারের আয় কিছুটা বৃদ্ধি পেয়েছে। গ্রামের একটি পরিবারের গড় আয় এখন ২৯ হাজার ২০৫ টাকা এবং খরচ ২৭ হাজার ১৬২ টাকা। ২০২২ সালে গ্রামের পরিবারের গড় আয় ছিল ২৬ হাজার ১৬৩ টাকা।
সূত্র: বিবিসি বাংলা