প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:১৪ AM

সংগৃহীত ছবি
সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে চতুর্থ দফার ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সিউলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। এবং দক্ষিণ কোরিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী পার্ক ইউনজু।
বৈঠকে ইপিএস প্রোগ্রামের অধীনে কর্মী প্রেরণ, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট (ইডিসিএফ), এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, এনার্জি, কৃষি ও কোরিয়ান কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
এক কূটনীতিক জানান, বর্তমানে কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য ইপিএস কোটা সাড়ে ১১ হাজার, কিন্তু ভাষাগত সীমাবদ্ধতার কারণে কোটা পূরণ করা যাচ্ছে না। কোরিয়ার সহযোগিতায় কীভাবে কোটা পূরণের দিকে অগ্রসর হওয়া যায় তা আলোচনা হবে।
ঢাকা-সিউল রুটে বর্তমানে চার্টার্ড ফ্লাইট চলছে, কিন্তু নিয়মিত ফ্লাইট নেই। এ বিষয়ে বিদ্যমান এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট সংশোধনের প্রক্রিয়া চলছে, যা চুক্তি স্বাক্ষরের পর সরাসরি বিমান যোগাযোগ চালু করা সম্ভব হবে।