বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
নেইমার-ভিনিসিউসবিহীন ব্রাজিল স্কোয়াডে নতুন মুখের ছড়াছড়ি
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৩:২৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য দলে আছেন বেশ কিছু নতুন মুখ—কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ।

নেইমারের ফেরার কথা থাকলেও নতুন ইনজুরির কারণে ৩৩ বছর বয়সী তার জায়গা হয়নি। চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিউসকেও স্কোয়াডে রাখা হয়নি। নতুনদের জায়গা করে দিতে রদ্রিগো বাদ পড়েছেন।

গত দুই রাউন্ডের দলের সঙ্গে তুলনা করলে এবার দলে পরিবর্তন নয়টি। অভিষেকের অপেক্ষায় থাকা তিন নতুন মুখের পাশাপাশি দলে ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো, এবং লুইজ হেনরিক।

ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। চিলির বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে, আর বলিভিয়া এখনও অন্তত প্লে-অফে যাওয়ার জন্য লড়ছে। চিলির বিপক্ষে ম্যাচ হবে ৪ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে এবং বলিভিয়ার বিপক্ষে ৯ সেপ্টেম্বর এল আল্টোতে।

ব্রাজিলের স্কোয়াড:

গোলকিপার: অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা

ডিফেন্ডার: আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভেন্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close