শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কালকিনিতে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
কালকিনি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২:০০ AM
কালকিনিতে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

কালকিনিতে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরের কালকিনিতে বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এক বৃদ্ধকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার রমজানপুরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকার উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, উপজেলার রমজানপুর এলাকার জজিরা গ্রামের মৃত আকবার রারীর ছেলে শাহ আলম রারীকে পূর্ব শত্রুতার জের ধরে এক নারী বাদী হয়ে তার শিশু কন্যাকে দিয়ে ধর্ষণ চেষ্টার মামলা সাজিয়ে কালকিনি থানায় দায়ের করেন। ওই মামলায় গত রোববার সকালে পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে মাদারীপুর জেলহাজতে পাঠায়।

মানববন্ধনে বক্তারা বলেন, “বৃদ্ধ শাহ আলমকে জরিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁস করতে এই ঘটনা সাজিয়েছে। আমরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।”

বক্তারা দাবি করেন, মামলার বাদী শাহ আলমের কাছে দেড় লাখ টাকা চেয়েছিল, যা দিতে অস্বীকার করায় এই শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, কালকিনি থানার এসআই পল্লব জানান, বিষয়টি সরেজমিন তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  কালকিনি   মানববন্ধন  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close