শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোবিপ্রবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১১:৫৪ পিএম
গোবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

গোবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রোভার স্কাউটের উদ্যোগে ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০০টি ফল, ফুল, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।

গতকাল সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাঠগোলাপের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দেশের দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এই বৃক্ষরোপণ কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। এজন্য রোভার স্কাউট ও আস-সুন্নাহ ফাউন্ডেশনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি, তাদের বৃক্ষায়ন কার্যক্রমটি ভবিষ্যতেও চলবে এবং বিভিন্ন সময় তারা সহায়তার হাত বাড়িয়ে দেবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, রোভার স্কাউটের সম্পাদক মো. মজনুর রশিদ, ইংরেজি বিভাগের সভাপতি মো. জুবাইর আল মাহমুদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি ড. নাহমিনা বেগম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দীন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গোবিপ্রবি   বৃক্ষরোপণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close