সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      
যশোর কারাগারে গাঁজা নিয়ে প্রবেশকালে কর্মচারী আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:০৭ AM
যশোর কারাগারে গাঁজা নিয়ে প্রবেশকালে কর্মচারী আটক

যশোর কারাগারে গাঁজা নিয়ে প্রবেশকালে কর্মচারী আটক

যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় হাতেনাতে আটক হয়েছেন কারাগারের এক কর্মচারী। 

আটক আব্দুস শুকুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনির টেক গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে যশোর কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত। 

গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করে কর্তৃপক্ষ। পরে শুকুরকে পুলিশে সোপর্দ করা হয়। 

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

কারাগার সূত্রে জানা গেছে, শুকুর মূলত কারাগারের ভেতরে কামারের কাজ করেন। নিয়মিত দায়িত্ব পালনের জন্য তিনি সেদিনও ভেতরে যাচ্ছিলেন। প্রবেশের আগে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহ তল্লাশি চালান। এসময় তার শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান খান জানান, আটক শুকুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, ঘটনার পরপরই প্রাথমিক তদন্ত করা হয়েছে। কারাগারের ভেতরে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো সে। পাশাপাশি বিষয়টি কারা অধিদপ্তরকে জানানো হয়েছে। পরবর্তীতে অধিদপ্তর এ বিষয়ে ব্যবস্থা নেবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close