শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
প্রিয়াঙ্কার ফের রহস্যময় ইঙ্গিত!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ফের এক রহস্যময় পোস্টে জল্পনা উসকে দিলেন। কার উদ্দেশে তার এই মন্তব্য, প্রশ্ন তুলছেন অনুরাগীরা। কয়েক দিন পর পর বেশ কিছু রহস্যময় পোস্ট করেছেন ‘দেশি গার্ল’। তাই অনুরাগীদের মধ্যে তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

ইনস্টাগ্রামের ‘স্টোরি’তে প্রায়ই নানা মজার রসিকতা ভাগ করে নেন প্রিয়াঙ্কা। ওয়েব সিরিজ ‘দ্য অফিস’-এর একটি দৃশ্য শেয়ার করে সেখানে লিখেছেন, ‘কারো সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায় এটাই আসলে শেষ দেখা।’ এখন প্রশ্ন, কাকে খোঁচা দিয়েছেন অভিনেত্রী?

কিছুদিন আগে প্রিয়াঙ্কার আরো একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। কেউ অসম্মান করলে তাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে দু’বার ভাবেন না তিনি। দাবি করেছিলেন সেই পোস্টে। 


অভিনেত্রীর শেয়ার করা সেই পোস্টে লেখা ছিল, “সাধারণত আমি খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু একবার আমাকে অসম্মান করে দেখুন। আপনি বুঝে যাবেন, কেন আমার জীবনে মাত্র তিনটা বন্ধু।”

জাতীয় পুরস্কারের মঞ্চে শাহরুখ খান সম্মানিত হওয়ার পরেই এই মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা। তার পর থেকে তার সোশ্যালে পর পর রহস্যময় পোস্ট। তাই এবার তিনি কার সঙ্গে ‘শেষ দেখা’ হওয়ার ইঙ্গিত দিয়েছেন, সেই প্রশ্নও উঠেছে।

উল্লেখ্য, একটা সময়ে শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল প্রিয়াঙ্কার। বলিউডে নাকি এই সম্পর্ক ‘সর্বজনবিদিত’ ছিল।
কিন্তু শাহরুখ-পত্নী গৌরী খান বিষয়টি ভালোভাবে নেননি। গৌরীর হস্তক্ষেপে ফের দূরত্ব তৈরি হয় শাহরুখ-প্রিয়াঙ্কার মধ্যে। এই কারণে নাকি বলিউড ছেড়ে যেতে বাধ্য হন দেশি গার্ল। তার পরে হলিউডে গিয়ে নিজের পরিচিতি তৈরি করেন।

তবে প্রিয়াঙ্কার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এই পোস্টের পক্ষে এবং বিপক্ষে নানা যুক্তি দিয়ে মন্তব্য করে যাচ্ছেন এই অভিনেত্রীর ভক্ত ও নেটিজেনরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  প্রিয়াঙ্কা   অভিনয়   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close