বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপি নেতা শাহ জালাল দর্জি ও যুবদল নেতা লাভলুর নেতৃত্বে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে লুৎফর রহমানের বসতভিটা ও ঘরবাড়ি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। 

রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড গোল চত্বরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ভুক্তভোগী লুৎফর রহমানের পরিবার অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৪ আগস্ট রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমিনুর রহমান ও নুর ইসলামসহ কয়েকজন তার বসতভিটা দখল করে নিয়েছে। পরিবারটি জেলা প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) এবং তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে লুৎফর রহমানের পরিবারকে বসতভিটা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

প্রতিবাদে বক্তারা প্রশাসনের নীরবতার কারণে দখলদারদের দমনমূলক আচরণ বেড়ে গেছে বলে উল্লেখ করেন। তারা ঘটনার তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি লুৎফর রহমানের বসতভিটা ও ঘরবাড়ির নিরাপত্তা রক্ষার দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close