বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
হজ নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৯ বছরে আনলো ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হজ নিবন্ধনের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ৯ বছরে নামানোর প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়ার সংসদের হাউস কমিশন-৮।

শুক্রবার (২২ আগস্ট) ইন্দোনেশিয়ার সেনায়ান সংসদ ভবনে কমিশন-৮ এর চেয়ারম্যান মারওয়ান দাসোপাং এ বিষয়ে চলমান আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী হজ নিবন্ধনের ন্যূনতম বয়স ১২ বছর। তবে নতুন প্রস্তাবে ইসলামি ধারণা ‘মুমাইয়্যিজ’ অর্থাৎ যখন একটি শিশু ভালো-মন্দ বোঝার সক্ষমতা অর্জন করে, সাধারণত ৭ বছর বয়সে, তা গ্রহণ করার কথা বলা হয়েছে।
 
এ প্রস্তাবের মূল কারণ হলো দেশটিতে দীর্ঘ অপেক্ষার সময়, অনেক ক্ষেত্রেই ৩০ বছরের বেশি, যার ফলে অধিকাংশ ইন্দোনেশীয় মুসলিম প্রবীণ বয়সে গিয়ে হজের সুযোগ পান, শারীরিক দুর্বলতার কারণে সঠিকভাবে আনুষ্ঠানিকতা পালন করতে সমস্যায় পড়েন।

এ প্রস্তাবিত আইনটি হজ ও ওমরাহ বিল হিসেবে ইন্দোনেশিয়ার ২০২৫–২০২৯ জাতীয় আইন প্রণয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ২৬ আগস্ট সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনে এটি পাস হলে ২০২৬ সাল থেকে হজ ব্যবস্থাপনার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের বদলে নতুনভাবে গঠিত হজ ম্যানেজমেন্ট এজেন্সির হাতে যাবে।

উল্লেখ্য, ২০২৫ সালে মোট ২২১,০০০ ইন্দোনেশীয় মুসলিমকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়, যার মধ্যে ২০৩,৩২০ নিয়মিত আর ১৭,৬৮০ বিশেষ যাত্রী অন্তর্ভুক্ত ছিল। নিয়মিত যাত্রীদের মধ্যে কমপক্ষে ২০৩,৩২০ জন মক্কায় হজ পালনে যান।

দাসোপাং বলেন, “যদি কেউ ১৮ বছরে নিবন্ধন করে, তাহলে প্রায় ৬৭ বছর বয়সে তার হজে যাওয়ার সুযোগ আসতে পারে। তখন শারীরিক সক্ষমতা অনেকটাই কমে যায়, যা নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে হজে মৃত্যুহার বেড়ে যাওয়ায় সৌদি আরব বয়সসীমায় কঠোরতা আনতে পারে, এমন আশঙ্কাও রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হজ   নিবন্ধন   ইন্দোনেশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close