বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রূপগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখম, ৫ গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:১৭ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৭:২১ PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। 

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে তাদের সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে একই এলাকার আব্দুল সোবহানের সঙ্গে বিরোধ চলছে। বর্তমানে জমি নিয়ে আদালতে মামলা চলমান। সোমবার সকালে ওই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে যান সোবহান ও তার ছেলেরা। এ সময় বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে সোবহান, তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার, হাসিবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওমর ফারুক ও তার মা মাহমুদা বেগমের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে তারা গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সেখানে ভর্তি আছেন।

পরে আহতের ভগ্নিপতি আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে, ঘটনার পর উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ সোবহান ও তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার ও হাসিবুলকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close