বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আমরা ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চেয়েছি’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬:২৬ পিএম
আমাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে।

আমাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটা সহনশীল রাজনীতির চর্চা চেয়েছি। কিন্তু আমাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। 

আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সার্বিক পরিস্থিতিতে নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্য সম্পাদক প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

আবিদ বলেন, “গুপ্ত সংগঠন বা অন্যান্য সংগঠন আমাদের প্রার্থীদের রাজনৈতিকভকবে মোকাবেলা করতে না পেরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনলাইন গ্রুপে প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে।” এজন্য, এসব গ্রুপ নিয়ন্ত্রণে প্রশাসনের কাছে দাবি জানান তিনি। 

তিনি আরো বলেন, “আমার একটা ফেসবুকে পোস্টে জামায়াতকর্মীরা কুরুচিপূর্ণ মন্তব্য করছে। তারা আমাদের নারী সহযোদ্ধাদের ‘রাতের রাণী’ বলে মন্তব্য করেছে। আমরা তাদের এরকম বিকৃত মানসিকতার নিন্দা জানাই। আমরা বেঁচে থাকতে আমাদের কোন বোনকে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হেয় করতে পারবে না।”

তিনি উমামা ফাতেমার আচরণবিধি ভঙ্গের বিষয়ে বলেন, “উমামা রোকেয়া হলে প্রবেশের ফলে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নির্বাচন কেন্দ্রিক মেয়েদের প্রবেশ শিথিল করা হয়েছে। কিন্তু সেটি শুরু হবে আগামীকাল থেকে। উমামা ফাতেমা যদিও ক্ষমা চেয়েছেন, কিন্তু আইন অমান্য করে ক্ষমা চাইলেই তো হয় না। আশা করি নির্বাচন কমিশন এটি নিয়ে কার্যকর পদক্ষেপ নিবে।”

এছাড়াও, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপান শিবির ও বাগছাসকে সরাসরি পেট্রোনাইজ করেছেন বলে অভিযোগ তোলেন আবিদ। এবং তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ক্যাম্পাস   ডাকসু   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close