বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরা পৌরসভা ৩ নাম্বার ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌর শহরে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ৯ টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে এবং সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়।

এদিন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উপদ্রব হ্রাস করা।

এছাড়াও সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আলিয়া মাদ্রাসা, পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় থেকে কবিরাজ মোড়, মায়ের বাড়ি মন্দির থেকে বদ্মিপুর কলোনীসহ ওয়ার্ডের বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক মাইকিং করা হয়। এরপর এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জমে থাকা নোংরা পানি পরিষ্কার কর হয়।

এ সময় ব্র্যাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা বলেন, “সাতক্ষীরায় মশা ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকি এসির জলীয় অংশেও যদি জল জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিয়মিতভাবে এই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অপরিহার্য।”

ব্র্যাকের ওসিসিএইচ প্রজেক্ট নতুন ম্যানেজার অমিত কুমার সরকার বলেন, “সাতক্ষীরা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে, তাহলে এই শহর সুন্দর থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর একটি সাতক্ষীরা গড়ি।”

ক্লিনিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক টি-আই-বি আল-আমিন হোসেন, ব্রাক স্বাস্থ্য প্রোগ্রাম সাতক্ষীরা কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার, কমিউনিটি হেলথ ওয়ার্কার হীরা মনি, হেলথ ওয়ার্কার শাহিদা খাতুন, রেড ক্রিসেন্ট  সোসাইটির সাতক্ষীরা ইউনিট যুব প্রধান ইলিয়াস হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য সাইমুন সাকিব হোসেন, শরীরফুল ইসলাম, ইকবাল কদরী প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   পৌরসভা   ক্যাম্পেইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close