অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০১৭ সালে এবং তারও আগে মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের সীমান্তে প্রবেশের অনুমতি দিয়েছিল।
সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো বাংলাদেশের নৈতিক দায়িত্ব।
ড. ইউনূস সম্মেলনে ৭ দফা প্রস্তাব ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, সহিংসতা বন্ধ, আন্তর্জাতিক সহযোগিতা, জাতিগত নিধনের বিরুদ্ধে অবস্থান এবং সহিংসতার বিচার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন ভালো পরিবেশ রয়েছে, যার কারণে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।”
এই আন্তর্জাতিক সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সংকট মোকাবেলায় আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ