প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:৪৭ পিএম

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান রবিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার কামরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, আইসিটি অফিসার এবিএম মামুদ প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে মৎস্যচাষীদের জন্য বিভিন্ন সৃজনশীল ও কার্যকরী পরিকল্পনা উপস্থাপন করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ