বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রামে স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:২৯ পিএম

“চর জাগে, দেশ বাঁচে” স্লোগানে কুড়িগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন শীর্ষক মেলা ও আলোচনা সভা।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় শহরের খলিলগঞ্জ এলাকায় অভিনন্দন কনভেনশন সেন্টারে এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-ই-খুদা।

মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ও সিআরইএ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ মেলায় ১৫টি পরিবেশবাদী সংগঠন স্টল নিয়ে অংশ নেয়।

মেলার অংশ হিসেবে আয়োজিত অভিযোজন এক্সপো ও “উদ্ভাবন ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সফি খান। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-ই-খুদা, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ২০২৩ সাল থেকে কুড়িগ্রামের যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বি.এম. কুদরত-ই-খুদা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এ ধরনের আয়োজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   স্থানীয়   উদ্ভাবন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close