বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রথমবারের মতো ই-ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:২৭ পিএম

ইলেকট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টস এখন সারা বিশ্বেই ব্যাপক জনপ্রিয়। ফিফা বিশ্বকাপের মতোই ‘ই-ফুটবল বিশ্বকাপ’-এ খেলোয়াড়রা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করেন। আগামী ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে বসছে ফিফা ই-ফুটবল বিশ্বকাপের আসর, যেখানে এবার প্রথমবারের মতো অংশ নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

রোববার (২৪ আগস্ট) বাফুফের কনফারেন্স রুমে ‘বিএফএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ারস রোড টু রিয়াদ-২০২৫’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। বাফুফে জানায়, বাংলাদেশের খেলোয়াড়রা তিনটি গেমে অংশ নিতে পারবেন— ই-ফুটবল কনসোল, ই-ফুটবল মোবাইল এবং রকেট লিগে।

কোয়ালিফায়ারে বিজয়ীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এশিয়া-ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ারসে। সেখান থেকে বাছাই হয়ে ই-ফুটবল কনসোলে ৩টি দল এবং মোবাইল বিভাগে ৪ জন খেলোয়াড় বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারবেন। রকেট লিগের কোয়ালিফিকেশন প্রক্রিয়া পরবর্তীতে জানানো হবে।

জাতীয় সিলেকশন ইভেন্টের রেজিস্ট্রেশন ইতোমধ্যেই শুরু হয়েছে।
ই-ফুটবল কনসোল সেগমেন্ট: রেজিস্ট্রেশন ২৪-২৯ আগস্ট
ই-ফুটবল মোবাইল ফাইনাল রাউন্ড: ২০ সেপ্টেম্বর
রকেট লিগ সেগমেন্ট: রেজিস্ট্রেশন ২৫ আগস্ট-১২ সেপ্টেম্বর, ফাইনাল রাউন্ড ৪ অক্টোবর

প্রতিটি গেমের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচ অফলাইনে (LAN) অনুষ্ঠিত হবে। ভেন্যু সংক্রান্ত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।

আঞ্চলিক বাছাইয়ে বাংলাদেশ রয়েছে পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে। এখান থেকে কনসোল বিভাগে তিনটি ও মোবাইল বিভাগ থেকে চারটি দল মূলপর্বে অংশ নেবে। ছয় অঞ্চলের মধ্য থেকে মোট ১১টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ই-ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close