বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নীলফামারীর ধুব নদীতে সেতুর অভাবে ২০ হাজার মানুষের দুর্ভোগ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:২৯ পিএম

নীলফামারীর জলঢাকা উপজেলার গুলমুন্ডা ইউনিয়নের ভাবুনচুর শ্যামপুর পাড়ার ধুব নদীর ওপরে সেতু না থাকায় দুই ইউনিয়নের প্রায় ১০ গ্রামের ২০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছে। বিকল্প পথ দীর্ঘ হওয়ায় স্থানীয়রা বাঁশের চাটাই ও কাঠ বিছানো সাঁকো ব্যবহার করে যাতায়াত করেন। 

বর্ষাকালে নদীতে পানি বাড়লে সাঁকো ভেসে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। তখন অনেকেই কলার ভেলা ব্যবহার করতে বাধ্য হন।

সরেজমিনে দেখা যায়, সেতুর অভাবে জমি চাষ, উৎপাদিত কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের যাতায়াত কঠিন হয়ে পড়েছে। প্রায় ৬ কিলোমিটার ঘুরে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এ কারণে অতিরিক্ত সময় ও অর্থ খরচ হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ওয়াসিম বলেন, “দক্ষিণ পারে উপজেলা শহর, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা, হাটবাজার সবই আছে। কিন্তু সেতু না থাকায় আমরা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।”

অন্য আরেকজন বাসিন্দা সুমন রায় বলেন, “প্রতি নির্বাচনে প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পর আর খোঁজ নেয় না কেউ। ধুব নদীর ওপর একটি সেতু হলে এলাকার জীবনমান আমূল বদলে যাবে।”

এ বিষয়ে জলঢাকা উপজেলা প্রকৌশলী মো. তারিকুজ্জামান বলেন, “ধুব নদীতে সেতু নির্মাণের বিষয়টি নজরে আছে। বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close